Top Social

Showing posts with label প্রতিবাদী ভালোবাসা. Show all posts
Showing posts with label প্রতিবাদী ভালোবাসা. Show all posts

রুদ্রের কবিতায় প্রতিবাদী রোমান্টিকতা

Sunday
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ বাংলাদেশের কবিতায় একাধিকবার উচ্চারিত একটি নাম।  তারুণ্য যদি জীবনের গতিময়তার প্রতীক হয়, আর কবিতা যদি হয় সেই প্রতীকের শিল্পিত প্রকাশ, তা হলে সেই ভূমিকায় রুদ্র'র পরিচয় রুদ্র নিজে।  রুদ্র কবিতা যারা মনোযোগের সঙ্গে পাঠ করেছেন কিংবা করবেন, তারা এটা লক্ষ্য করবেন, যে-কেন্দ্র থেকে ওর অভিযাত্রা শূরু, বহুপথ ঘুরে, বহু চড়াই-উৎ্রাই পেরিয়ে, জীবনের স্বপ্ন ও সংগ্রাম, প্রেম ও বিরহ, বন্ধন ও বিচ্ছেদ সব কিছুর মধ্যেও কেন্দ্রাতিগ-সংলগ্নতা থেকে সে বিন্দুমাত্রও বিচ্যুত হয়নি।